1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 7, 2026, 6:28 pm

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 19 Time View

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড এলাকার ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক নাবিলা তাসনীম বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সময় সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে জানান, সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দলের নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়ে ঘটনার প্রতিবাদ জানান এবং বিক্ষোভ করেন।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে, সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV