1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 7, 2026, 1:00 pm

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে শহীদের মায়ের

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 15 Time View

তিস্তা টিভি ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যানসারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে চান। পাশাপাশি অসহায় অবস্থায় থাকা ফাতেমা তুজ জোহরাকে সহযোগিতা হিসেবে চাকরির আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর মাত্র দুই সপ্তাহ পর পরিবারের আরেকটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে—ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যানসার শনাক্ত হয়। পরে সাত মাসের ব্যবধানে স্বামীকেও হারান তিনি।

স্বামী ও সন্তান হারিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন ফাতেমা তুজ জোহরা। একদিকে বড় ছেলের হারানোর শোক, অন্যদিকে ক্যানসার আক্রান্ত সন্তানের দীর্ঘ চিকিৎসার ব্যয়—সব মিলিয়ে সংকটে পড়ে পরিবারটি।

এ অবস্থায় জিসানের চিকিৎসার দায়িত্বে পাশে দাঁড়ান তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনা করা হয়। সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, চিকিৎসার শুরু থেকেই তারেক রহমান নিয়মিত জিসানের শারীরিক অবস্থার খোঁজ নিতেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। বর্তমানে তার তত্ত্বাবধানেই জিসানের চিকিৎসার বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাক্ষাৎ শেষে ফাতেমা তুজ জোহরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তানের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV