নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে মাদক মামলার চিহ্নিত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশি কাজে বাধা প্রদান এবং হামলার ঘটনায় ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে সদর থানা এলাকায় ঘটনার পর দিনভর অভিযানে তাদের গ্রেফতার করে রোববার (৪ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর বিকেল আনুমানিক ৩টায় ডিমলা থানার একটি মাদক মামলার আসামি মোঃ সুজন ইসলাম (৩৪)-কে নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় থেকে আদালতে সোপর্দ করার উদ্দেশ্যে পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে পুলিশ সুপার কার্যালয়ের মূল ফটকের সামনে পূর্বপরিকল্পিতভাবে বেআইনি জনতায় সমবেত হয়ে সুজন ইসলামকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তারা স্কটপার্টির পথরোধ করে পুলিশ সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করে এবং আক্রমণ চালিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। পরবর্তীতে জেলা পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা এবং এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩৪১/১৮৬/৩৫৩/১২০-খ/১১৪/৩৪ ধারায় মামলা (মামলা নং-০৮, তারিখ: ০৩/১০/২০২৬) দায়ের করা হয়।

ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনার ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় রোববার (৪ অক্টোবর) রাতে ডিমলা থানা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,
১. মোঃ আবু সাঈদ (৩০), ২. মোঃ শফিকুল ইসলাম ওরফে লেবু (৪৫), ৩. মোঃ নুরুজ্জামান (৫০), ৪. মোঃ আফজাল হোসেন (৪৫), ৫. মোঃ সাইফুল ইসলাম (৩২), ৬. মোঃ হৃদয় ইসলাম (২২), ৭. মোছাঃ সাকিরা (২০), ৮. মোঃ মিরাজ ইসলাম (১৮), ৯. মোঃ মিলন ইসলাম (১৯), ১০. মোঃ আরিফুল ইসলাম (১৯), ১১. সাগর দেবনাথ (২২), ১২. মোঃ নাঈম ইসলাম (১৯), ১৩. মোঃ মশিউর আলম (৩৬), ১৪. মোঃ নাইমুল ইসলাম (২২), ১৫. মোঃ সামিনুর ইসলাম (৪৫), ১৬. মোঃ আঃ সালাম (২৫), ১৭. মোছাঃ মঞ্জুয়ারা বেগম (৪০), ১৮. মোঃ লিপন ইসলাম (১৯), ১৯. মোঃ মিম হোসেন (২০), ২০. মোঃ শুভ ইসলাম (১৯), ২১. মোঃ আশিকুল ইসলাম (৩৫), ২২. মোঃ গুলজার রহমান (৪৫), ২৩. মোঃ শহিদুল ইসলাম (৪৫), ২৪. মোঃ আলাউদ্দিন (৫০), ২৫. মোঃ মাহফুজার রহমান (১৯), ২৬. মোঃ সোহেল (২১), ২৭. মোঃ আনোয়ার হোসেন (১৯), ২৮. মোঃ ইসলাম (৬৫), ২৯. মোঃ সাগর রহমান (২৩), ৩০. মোঃ কবিরুল ইসলাম (২৫), ৩১. মোঃ মহিকুল ইসলাম (২৫), ৩২. মোছাঃ নুরবান (৫০), ৩৩. মোছাঃ দুলালী বেগম (৩৫) এবং ৩৪. মোছাঃ রিমু (৩৫)। গ্রেফতারকৃতদের অধিকাংশের বাড়ি ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী জেলা পুলিশ জানায়, সরকারি কাজে বাধা প্রদান ও হামলায় জড়িত গ্রেফতারকৃত ৩৪ আসামির সকলকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply