সিহাব হাচান শাসন স্ট্যাপ রিপোর্টারঃ
ডোমারে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে নীলফামারী ডোমার উপজেলা সার্বজনীন পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা প্রস্তুতি ও মাঠপর্যায়ে দায়িত্ব পালন কার্যক্রম তদারকি করেছেন বাহিনীর মোঃ আশরাফুল হক,বিভিএমএস জেলা কমান্ডেন্ট, পরিদর্শনে সেই সাথে উপস্থিত ছিলেন পিভিএম উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সোহেল রানা।
শুক্রবার (১৬ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নিরাপত্তা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply