1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
October 4, 2026, 1:08 pm

ডোমারে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২০২৬

Reporter Name
  • Update Time : Sunday, October 4, 2026
  • 5 Time View

শাসন সরকার : স্ট্যাফ রিপোর্টার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ডোমার এর উদ্যোগে ১০০০ হাজার তাল বীজ ফলজ বনজ ও ঔষুধী ৫০টি চারা রোপণ করা হয়েছে।

আজ রবিবার(৪ অক্টোবর) সকাল ১১ টায় ডোমার উপজেলায় প্রায় ০১ কিলোমিটার রেল লাইনের দুই ধারে ০১ কিলোমিটার রাস্তার উভয় পাশে তাল বীজ ও আনসার ভিডিপি মাঠে ৫০টি চারা রোপণ করা হয়েছে।

রোপিত চারার মধ্যে রয়েছে—মেহগনি, জলপাই, নিম ও হরিতকি।

জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান, পিভিএম এর পরামর্শে,
উক্ত বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রশিক্ষিকা রাবিনা এবং ইউনিয়ন ও পৌরসভা দলনেতা দলনেত্রী ও সঞ্জীবন সদস্য-সদস্যা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV