1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 5, 2026, 5:33 pm

জলঢাকায় তথ্য সংগ্রহকালে মব করে সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা

Reporter Name
  • Update Time : Sunday, July 5, 2026
  • 24 Time View

শাহজাহান কবির লেলিন, প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সংবাদকর্মীর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সুমন মিয়া দৈনিক বাংলার জনতা পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। অভিযোগ অনুযায়ী, মোশারফ হোসেন নামের এক ব্যক্তি তাকে বাধা দিয়ে হামলা চালান।

স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত এজাহার অনুযায়ী, ৩ জুলাই রাতে জলঢাকা থানায় সংবাদ সংগ্রহ করতে গেলে সুমন মিয়াকে প্রথমে বাধা দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্ত মোশারফ হোসেন।

পরবর্তীতে ৪ জুলাই রাত আনুমানিক ২টার দিকে জলঢাকা ট্রাফিক মোড় এলাকায় চা-নাস্তা শেষে ফেরার পথে সুমন মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাকে কিল-ঘুষি মারা হয় এবং গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে হামলাকারী মোশারফ হোসেন তাকে পুনরায় প্রাণনাশের হুমকি দেন এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে পরামর্শ করে ৫ জুলাই জলঢাকা থানায় এজাহার দায়ের করেন সুমন মিয়া।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি দখলসহ বিভিন্ন মব সৃষ্টির সঙ্গে জড়িত। তিনি আরও জানান, পেশাগত দায়িত্ব পালনকালে তাকে পরিকল্পিতভাবে হামলা করে পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, এজাহার গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV