1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 11, 2026, 3:10 pm

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন সরকারি সহায়তা: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 17 Time View

তিস্তা টিভি ডেস্ক

কুমিল্লা: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষয়ক্ষতির ধরন অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল ও কৃষকরা উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক চিত্র নিরূপণের জন্য স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তথ্য সংগ্রহ ও তালিকা তৈরির কাজ চলছে। এই তালিকা চূড়ান্ত হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে, যাতে তারা দ্রুত উৎপাদন কার্যক্রমে ফিরতে পারেন।

তিনি আরও বলেন, কৃষকের উৎপাদন সক্ষমতা বজায় রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, অতীতের অনিয়মের সংস্কৃতি থেকে কেউ কেউ এখনো বেরিয়ে আসতে পারেননি। তবে বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই নিয়মিত তদারকি করেন। ফলে এ কর্মসূচিতে অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV