1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 9, 2026, 2:44 pm

গঙ্গাচুক্তি নবায়নে ভারতের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বার্তা

Reporter Name
  • Update Time : Thursday, July 9, 2026
  • 16 Time View

তিস্তা টিভি ডেস্ক

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেছেন, পারস্পরিক সম্পর্ক ও পানির গুরুত্ব বিবেচনায় নিয়ে ভারত ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, গঙ্গাচুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। তবে সব আলোচনা প্রকাশ্যে আসে না। দুই দেশের যৌথ নদী কমিশন (জেআরসি) এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, গঙ্গার পানি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একই সঙ্গে ভারতও এই চুক্তির গুরুত্ব সম্পর্কে অবগত বলে তিনি মনে করেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন রেখে বিষয়টির সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, গঙ্গাচুক্তির সময়সীমা খুব বেশি বাকি নেই। এ কারণে সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং সংশ্লিষ্ট কমিটি ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে অগ্রসর হচ্ছে।

চুক্তি নবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি ইতিবাচক দিকেই এগোচ্ছে। তিনি আশা করেন, গঙ্গার পানি বণ্টনে উভয় দেশের স্বার্থ ও সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গার পানি ভাগাভাগি সংক্রান্ত ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানির প্রবাহ ভাগাভাগির একটি কাঠামো নির্ধারণ করা হয়। চলতি বছরের ডিসেম্বরেই এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV