1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 8, 2026, 1:46 pm

জলঢাকায় শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোর সমস্যা নিয়ে মতবিনিময়

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 9 Time View

মোঃ এমদাদুল হক, তিস্তা টিভি ডেক্সঃ

নীলফামারীর জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
শনিবার সকালে পৌর শহরের অনির্বাণ স্কুলের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মালেকুজ্জামান দোদুল, সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রশিদুল ইসলাম বাঙালি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু।
এ সময় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অনির্বাণ স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী। কাঠালী ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন সভাটি সঞ্চালনা করেন।
মতবিনিময়কালে শিক্ষক নেতারা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানা সমস্যা তুলে ধরেন। প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার পরিবেশ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে দেশের ভবিষ্যৎকে শক্তিশালী করতে হবে। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। আগামীর বাংলাদেশ গঠনে শিক্ষাক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।
সভায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV