1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
November 7, 2026, 2:31 pm

পশ্চিম কাঁঠালীতে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, November 7, 2026
  • 9 Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.2.13.2.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 30;

​নিজস্ব প্রতিবেদক:

নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম কাঁঠালী রাজদানীপাড়ায় যুবসমাজের উদ্যোগে জমজমাট নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাতে পশ্চিম কাঁঠালী রাজদানীপাড়া মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

​টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাঃ রিয়াজুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ইবনে জামান মোহাম্মদ ফরমান আলী। টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাঃ বজরুল রশিদ লিপু।

​এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মোহাঃ তৌহিদুর রহমান বাবুল এবং প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মোহাঃ হেলালুজ্জামান হেলাল।

​খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

​আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV