1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
November 2, 2026, 3:11 pm

ডোমার উপজেলায় আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প ও শেয়ার প্রোফাইল হালনাগাদ মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Monday, November 2, 2026
  • 1 Time View

শাসন সরকার, স্ট্যাফ রিপোর্টারঃ

ডোমার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
সঞ্জীবন প্রকল্প ও শেয়ার প্রোফাইল হালনাগাদ
নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ১১ টায় উপজেলা হলরুমে ভাতাভোগী সদস্য ও সঞ্জীবন প্লাটুন সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সঞ্জীবন প্রকল্পের সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ে দিকনির্দেশনা দেন মোঃ সোহেল রানা পিভিএম উপজেলা আনসার ভিডিপি অফিসার । সভায় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক জ্যোতির্ময় রায় আনসার ভিডিপি ব্যাংক ডোমার, রাবিনা উপজেলা প্রশিক্ষিকা ডোমার আনসার ভিডিপি।

 

 

এছাড়াও পৌরঃ ওয়ার্ড দলনেতা গোলাম রাব্বানী, সোহাগ চৌধুরী, বিকাশ রায়, সারোয়ার রহমান, খালেদুল ইসলাম, ইউনিয়ন দলনেতা হাসান আলী প্রমুখ উপস্থিত ছিলেন,

পিভিএম উপজেলা আনসার ভিডিপি অফিসার সোহেল রানা বলেন বলেন, সঞ্জীবন প্রকল্প সদস্যদের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর উদ্যোগ। তিনি সঞ্জীবন প্লাটুন সদস্যদের শতভাগ ডিপ্লয় নিশ্চিতকরণ, লাভজনক প্রকল্প নির্বাচন, জাপানি ভাষা প্রশিক্ষণে অংশগ্রহণ বৃদ্ধি, প্লাটুন হালনাগাদ কার্যক্রম জোরদার ও সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ভিডিপি সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন, তথ্য সংরক্ষণ ও উপজেলা পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়। শেষে তিনি সঞ্জীবন প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে আনসার-ভিডিপির ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV