হাসেম সরদার বিশেষ প্রতিনিধি, মুন্সিগঞ্জ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ।
এহসানুল হক মিলন বলেন, মেধাবী কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পরে সে দিকে খেয়াল রাখার জন্য স্থানীয় এমপি কে নির্দেশনা দেন
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী আরো বলেন আগামী ২৪ ডিসেম্বর সব শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেদিন ফলাফলের শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণির নতুন বই পাবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা সেদিন পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরবে।
নতুন বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় গুলোতে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। তবে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।
বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে এহসানুল হক মিলন বলেন, এবার উন্নত মানের কাগজে ও বই প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বই সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের কাগজ কিংবা ছাপার মান নির্ধারিত মান অনুযায়ী না হলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।
শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। মাদ্রাসা গুলোতেও তৈরি করা হবে মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া থানার ওসি কায়সার আহমেদ এবং গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদসহ অনেকে।
Leave a Reply