1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 1, 2026, 9:22 am

জলঢাকায় রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের উদ্বোধন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান এমপি সালাফীর

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 1 Time View

মোঃ এমদাদুল হক, তিস্তা টিভি ডেস্ক:

নীলফামারীর জলঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার থানামোড়স্থ নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য । এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন এবং এনসিপির নীলফামারী জেলা যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুর রহমান সানা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন। বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুসংগঠিত সাংবাদিক সমাজ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র গণমাধ্যমের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছে যায়। তাই সাংবাদিকদের জন্য একটি স্থায়ী ও কার্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, রিপোর্টার্স ইউনিটির এই নতুন কার্যালয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। সংগঠনের প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত অন্যান্য অতিথিদের শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, জলঢাকায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৬ সালে রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV