1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 11, 2026, 3:12 pm

স্বাস্থ্যসেবায় জেলা-উপজেলা হাসপাতালের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঘোষণা

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

ঢাকা: রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যসেবার ওপর চাপ কমিয়ে দেশের প্রান্তিক জনগণের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, জেলা ও উপজেলা হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ করা হচ্ছে। এর ফলে গ্রামাঞ্চলের রোগীদের সামান্য চিকিৎসার জন্য রাজধানীতে আসার প্রয়োজন অনেকটাই কমে যাবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষ যেন নিজ নিজ এলাকায় উন্নত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিশ্চিত করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে যোগ দিতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেয়। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি নতুন ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। সংশ্লিষ্টদের মতে, নতুন এই আবাসন সুবিধা বাস্তবায়িত হলে মেডিকেল শিক্ষার্থীদের আবাসন সংকট অনেকটাই লাঘব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV