1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 11, 2026, 3:11 pm

স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 18 Time View

তিস্তা টিভি ডেস্ক

ঢাকা: দেশের মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে সরকারি পর্যায়ে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, শয্যা সংখ্যা বাড়ানো এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করা হবে। এ লক্ষ্যে হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং চিকিৎসার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, বর্তমানে উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এর পাশাপাশি চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামাঞ্চলের মানুষ যাতে চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকায় ছুটে না আসেন, সে জন্য স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এ উদ্দেশ্যে জ্যেষ্ঠ চিকিৎসকদের নিয়মিত প্রান্তিক এলাকায় গিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মাতৃস্বাস্থ্য ও নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV