বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার সুপারস্টার Shakib Khan। এবারের Eid ul-Fitr-এ তার অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে ভক্ত-অনুরাগীদের ব্যাপক প্রত্যাশা থাকলেও মুক্তির পর দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে সিনেমার সাফল্য-ব্যর্থতার আলোচনাকে ছাপিয়ে সম্প্রতি ভিন্ন এক কারণে নতুন করে আলোচনায় এসেছেন শাকিব খান।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান, Tasnia Farinসহ পুরো টিম। ওই আয়োজনের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী তাসনিয়া ফারিণের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। ভিডিওটিতে ফারিণকে কয়েকবার অস্বস্তিবোধ করতে এবং হাত সরানোর চেষ্টা করতে দেখা গেলেও, তিনি তা পুরোপুরি সরাতে পারেননি। এই দৃশ্যটি নেটিজেনদের নজরে আসার পর থেকেই নানা ধরনের ব্যাখ্যা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের ব্যক্তিগত আচরণ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একপক্ষের মতে, একজন পেশাদার অভিনয়শিল্পীর কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং সহ-অভিনেত্রীর জন্য অস্বস্তিকর হতে পারে। অন্যদিকে, আরেকটি পক্ষ বিষয়টিকে স্বাভাবিক বা অনানুষ্ঠানিক মুহূর্ত হিসেবেই দেখছেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাকিব খান বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও তাসনিয়া ফারিণের পাশাপাশি ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুও অভিনয় করেছেন। এছাড়াও ছবিটিতে রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা।
Leave a Reply