1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 6, 2026, 3:51 pm

গ্যালারিতে বসে ব্রাজিলের বিদায় দেখে উচ্ছ্বসিত মেহজাবীন

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 22 Time View

বিনোদন ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায় ঘিরে ব্যাপক আলোচনা চলছে ফুটবল দুনিয়ায়। সেই উত্তেজনার মাঝেই স্টেডিয়াম থেকে উচ্ছ্বাস প্রকাশ করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনা সমর্থক মেহজাবীন চৌধুরী।

রোববার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিল-নরওয়ে ম্যাচ উপভোগ করেন তিনি। ম্যাচে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। আর এই ফলেই শেষ ষোলো থেকেই বিশ্বকাপ অভিযান শেষ হয় সেলেসাওদের।

ম্যাচ শুরুর আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টেডিয়াম থেকে তোলা ছবি শেয়ার করেন মেহজাবীন। সেখানে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ তার এই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের মধ্যে হাস্যরসের জন্ম দেয়।

স্টেডিয়ামে তাকে দেখা যায় লাল টপস ও সবুজ স্কার্টে, হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে। ম্যাচ চলাকালীন তিনি আরও একটি মজার পোস্ট দেন, যেখানে লেখা ছিল— ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’ এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া ও কৌতুকপূর্ণ মন্তব্যের ঝড়।

ম্যাচ শেষে ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে নিজের উচ্ছ্বাস আরও স্পষ্ট করেন এই অভিনেত্রী। দুই হাত উঁচিয়ে উদযাপনের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’ ভিডিওটিতে স্টেডিয়ামের বড় স্ক্রিনে ব্রাজিলের বিদায়ের দৃশ্যও দেখা যায়।

মেহজাবীনের এসব পোস্ট অল্প সময়েই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর্জেন্টিনা সমর্থকরা তার প্রতিক্রিয়াকে উপভোগ করলেও ব্রাজিল সমর্থকদের একটি অংশ সমালোচনাও করেন। তবে ফুটবলপ্রেমীদের অনেকে মনে করছেন, এটি মূলত ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের দীর্ঘদিনের মজার প্রতিদ্বন্দ্বিতা ও ট্রল সংস্কৃতিরই অংশ।

উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিল শেষ ষোলো থেকেই বিদায় নেয়। অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV