তিস্তা টিভি ডেস্ক
বক্তব্যে শফিকুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হলে দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে বড় ধরনের অগ্রগতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি সংসদকে ‘মজলুমদের কণ্ঠের জায়গা’ হিসেবে উল্লেখ করে বলেন, এখানে এমন কোনো আচরণ করা উচিত নয়, যা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হানে।
তিনি আরও বলেন, সরকারি ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। সরকারকে বিরোধী দলকে সম্মান করার মানসিকতা রাখতে হবে, একইভাবে বিরোধী দলকেও রাষ্ট্রীয় স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।
অতীতের সংসদীয় চর্চার সমালোচনা করে তিনি বলেন, আগে সংসদে ব্যক্তিকেন্দ্রিক তোষামোদির সংস্কৃতি ছিল, যা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। বর্তমান সংসদকে আরও দায়িত্বশীল ও জনমুখী করার আহ্বান জানান তিনি।
বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, প্রস্তাবিত বাজেটের বাস্তব প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। জনকল্যাণের পরিবর্তে কোথাও সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে কি না, সে বিষয়টি বিরোধী দল সতর্কভাবে নজর রাখবে।
তিনি আরও অভিযোগ করেন, দেশের পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে বাজেটে স্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই। তার মতে, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা গেলে বাজেট ঘাটতি অনেকাংশে কমে আসবে। পাশাপাশি অর্থ পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
Leave a Reply