1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 1, 2026, 4:47 pm

ভোক্তাপর্যায়ে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : Monday, June 1, 2026
  • 17 Time View

তিস্তা টিভি ডেস্ক

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে, তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে, যা ১ জুন থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। এর আগে মে মাসে অকটেনের দাম ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা। অর্থাৎ তিন ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে।

সরকারের এই মূল্য সমন্বয়ের ফলে পরিবহন খাতসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে সাধারণত পণ্য পরিবহন খরচ বাড়ে, যার প্রভাব বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিলও সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছিল সরকার। এরপর মে মাসে মূল্য বহাল রাখার পর জুনে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা এলো। প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের বর্তমান নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV