1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
November 28, 2026, 1:45 pm

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2026
  • 11 Time View

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​

গত ২৪ নভেম্বর ২০২৬ ইং তারিখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাসউদা আফরোজ শুচি। এই দায়িত্ব পাওয়ার পর এক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বার্তায় তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।​নিজের অনুভূতি প্রকাশ করে মাসউদা আফরোজ শুচি বলেন—​”সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি— আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। মহান আল্লাহ তায়ালা ওনাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।​২৪.১১.২০২৬ ইং তারিখে আমাকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত করায় নতুন বাংলাদেশের রূপকার, বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি ও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।​পাশাপাশি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সেইসব শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাঁরা আমাকে সর্বক্ষণিক অক্লান্ত পরিশ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী BMDA-এর নবগঠিত পরিচালনা পরিষদের যে অর্পিত দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করবো ইনশাআল্লাহ। এ পথে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
​বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে নবনির্বাচিত এই সদস্য তাঁর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV