শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রংপুর সফরকালে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন ও পর্যালোচনা করেন তিনি।
সফরের শুরুতে কৃষি সচিব রংপুর মেট্রোপলিটন এলাকার তিনটি বিসিআইসি সার ডিলারের গুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি কৃষক কার্ডের মাধ্যমে প্রদেয় বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা করেন।
পরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব বলেন, কোনো কৃষক যেন সার প্রাপ্তি থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। সার বিতরণে অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকদের হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সার পরিবহন ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দেওয়ার কথাও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম। এ ছাড়া কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সার ডিলাররা উপস্থিত ছিলেন।
কৃষকের স্বার্থ সুরক্ষা, সারের সুষম বণ্টন নিশ্চিত করা এবং কৃষিবান্ধব সার ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত রয়েছে।
Leave a Reply