1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 31, 2026, 7:04 am

শীত বাড়ায় স্বস্তি ফিরল সবজির বাজারে

Reporter Name
  • Update Time : Saturday, December 27, 2025
  • 175 Time View

নিজস্ব প্রতিনিধি,

সারা দেশে শীতের তীব্রতা বাড়ায় সবজি বাজারে স্বস্তি ফিরে এসেছে। শীতের কারণে সরবরাহ বেড়ে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম কমেছে। বাজারে গিয়ে দেখা গেছে, নানা প্রকার সবজির দাম অনেকটাই কমেছে, যা ক্রেতাদের জন্য আনন্দের খবর। বিক্রেতারা জানাচ্ছেন, শীত আরও বাড়লে সবজির দাম আরও কমতে পারে।

শুক্রবার রাজধানীর বাজারে গিয়ে দেখা যায়, শিমের কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়, টমেটো ৭০ থেকে ৮০ টাকায়, দেশি গাজর ২০ টাকা কমে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মুলা ২০ টাকা, ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস এবং বাঁধাকপি বড় সাইজের ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে লাউ ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া, কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ৮০ টাকা এবং খিরাই ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। এছাড়া, দেশি পেঁয়াজের দাম কমে ১২০ টাকা থেকে ৭০ টাকা কেজি হয়েছে, যা ক্রেতাদের জন্য বড় সুবিধা।

ডিম ও মুরগির বাজারও স্থিতিশীল রয়েছে। ফার্মের বাদামি ডিম ১১৫ থেকে ১২৫ টাকায় এবং ব্রয়লার মুরগির কেজি ১৫৫ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও খুব একটা পরিবর্তন নেই। তবে সবজির দাম কমে যাওয়ায় ক্রেতাদের মাঝে খুশির লহর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV