1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
November 21, 2026, 11:30 am

নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2026
  • 9 Time View

নীলফ

মোঃ এমদাদুল হক, নীলফামারী:

নীলফামারী জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের মানোন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার, চুরি, ডাকাতি, সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্ত কার্যক্রমে গুণগত মান নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV