1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 10, 2026, 12:38 pm

দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2026
  • 21 Time View

তিস্তা নিউজ ডেস্ক

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণ করতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাতে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটি ফোরাম ২০২৬’। এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, নীতিনির্ধারক ও প্রতিনিধিরা অংশ নেবেন।

সফরকালে আসিফ মাহমুদ মানবাধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং বৈশ্বিক নীতি-আলোচনার বিভিন্ন সেশনে বক্তব্য ও অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-এর দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা ও কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন। এসব সভায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগত কার্যক্রম, নেটওয়ার্কিং ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার ও গণতান্ত্রিক ইস্যুতে এনসিপির অবস্থান আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা হবে। একইসঙ্গে প্রবাসীদের সঙ্গে সম্পর্ক জোরদার এবং সংগঠনের আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সফর শেষে আগামী ১৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV