1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 27, 2026, 12:32 pm

জলঢাকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Monday, April 27, 2026
  • 24 Time View

মোঃ মোনাব্বেরুল হক নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলা পর্যায়ে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, প্রভাষক ছাদের হোসেন, (কর্ম ও সূরা সদস্য) নীলফামারী জেলা এছাড়াও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কখনোই সময়ের অপচয় নয়; বরং এটি শরীর ও মনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। আয়োজকরা আশা করছেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV