নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি হার্ট অ্যাটাক করেন।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে, প্রায় ২০ মিনিট আগে, মাঠের দুই পাশের ড্রেসিংরুমের সামনে ওয়ার্ম আপ করা অবস্থায় আচমকা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কোচিং স্টাফরা দ্রুত তাকে ঘিরে তাঁকে প্রাথমিক সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রদান করেন এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে জানায়, গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি হৃদ্রোগে মারা যান। ক্রিকেট অঙ্গনে মাহবুব আলী জাকিরের আকস্মিক মৃত্যু গভীর শোকের ছায়া ফেলেছে।
দীর্ঘদিন ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করা মাহবুব আলী জাকিরের মৃত্যু বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বড় ক্ষতি। তার অকাল মৃত্যুর খবর পুরো দেশের ক্রিকেট মহলে শোকের সৃষ্টি করেছে।









Leave a Reply