ভারতে সম্প্রতি বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যা দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে যে, হিন্দু সন্ত্রাসী ও উগ্রপন্থী হিন্দুত্ববাদী গ্রুপগুলো পরিকল্পিতভাবে খ্রিস্টানদের বড়দিনের উদযাপনে হামলা চালিয়েছে এবং অনেককে প্রকাশ্যে হেনস্থা করেছে। মানবাধিকার সংগঠনগুলো জানায়, শুধু বড়দিন ঘিরে কমপক্ষে সাতটি নির্যাতনের ঘটনা ঘটেছে। একাধিক ভিডিওতে দেখা যায়, শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করা খ্রিস্টানদেরকে হুমকি ও অপমান করা হচ্ছে।
ভারতের ক্যাথলিক বিশপ কনফারেন্স এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এসব ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। চলতি বছর ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০০-এরও বেশি হামলার অভিযোগ উঠেছে, যা উদ্বেগজনক। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে ১৪০ কোটি জনসংখ্যার দেশে মাত্র ২.৩ শতাংশ খ্রিস্টান সম্প্রদায়। ধর্মীয় সংগঠনগুলো সুরক্ষার জন্য কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছে, তবে এই সহিংসতা থামানোর সম্ভাবনা নিয়ে দেশজুড়ে উদ্বেগ রয়েছে।
Leave a Reply