1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 24, 2026, 4:18 pm

ফুটবল কিং মেসিকে সম্মান জানাতে যুক্তরাষ্ট্রে ভোটিং শুরু

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 14 Time View

ক্রীড়া ডেস্ক

মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার পর যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবার তার সম্মানে নিউ জার্সির একটি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব উঠেছে, যা ঘিরে স্থানীয়ভাবে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

নিউ জার্সির ইউনিয়ন কাউন্টির বার্কলে হাইটস এলাকার বাসিন্দারা তাদের এলাকায় অবস্থিত শেরম্যান অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে সেটি লিওনেল মেসির নামে নামকরণের দাবি জানিয়েছেন। বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে সম্মান জানাতেই এমন প্রস্তাব এসেছে বলে জানা গেছে।

তবে শুধুমাত্র প্রস্তাব দিলেই রাস্তার নাম পরিবর্তন হবে না। স্থানীয় নিয়ম অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভোটাভুটির মাধ্যমে। প্রায় ১৩ হাজার বাসিন্দার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ সরাসরি মেসির নামে রাস্তার নামকরণের পক্ষে মত দিয়েছেন। বাকি বাসিন্দাদের মতামত জানতে ভোটের আয়োজন করা হয়েছে।

একটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগটি মূলত বার্কলে হাইটস ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ টাস্ক ফোর্সের। আসন্ন বিশ্বকাপকে ঘিরে এলাকায় ফুটবল উন্মাদনা, অংশগ্রহণ এবং প্রচার বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই শেরম্যান অ্যাভিনিউকে কেন্দ্র করে এই প্রস্তাব সামনে আনা হয়।

প্রস্তাবিত এই রাস্তার এক প্রান্তে রয়েছে প্যাট্রিয়া স্টেশন ক্যাফে, যা স্থানীয় আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের মিলনস্থল হিসেবে পরিচিত। আর্জেন্টিনার নৃত্যশিল্পী ক্যারোলিনা জোকালস্কি প্রতিষ্ঠিত এই ক্যাফে দীর্ঘদিন ধরে প্রবাসী আর্জেন্টাইনদের সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করছে। ফলে ওই এলাকায় মেসিকে ঘিরে আলাদা আবেগ ও সমর্থন তৈরি হয়েছে।

স্থানীয়ভাবে বসবাসরত অনেক আর্জেন্টাইন প্রবাসীও এই নাম পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আর্জেন্টিনার গর্ব এবং বিশ্ব ফুটবলের অন্যতম প্রতীক।

অন্যদিকে বর্তমান শেরম্যান অ্যাভিনিউয়ের নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের গুরুত্বপূর্ণ সামরিক নেতা উইলিয়াম টেকমশে শেরম্যানের নামে। তিনি ১৮২০ সালে জন্মগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে একজন প্রভাবশালী কৌশলবিদ হিসেবে পরিচিত। তার নামে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে একাধিক রাস্তা রয়েছে।

এখন ঐতিহাসিক এই শেরম্যান অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির নামে রাখার দাবি স্থানীয়ভাবে আরও জোরালো হচ্ছে, এবং বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারণ হবে আসন্ন ভোটাভুটির মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV