1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 8, 2026, 5:18 pm

শিক্ষকদের দাবি বিবেচনায়, ধাপে ধাপে বেতন বাড়ানোর আশ্বাস: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2026
  • 18 Time View

তিস্তা টিভি ডেস্ক

প্রাথমিক শিক্ষকদের আর্থিক সুবিধা বাড়াতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম চালুর কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও পাঠদানের মান উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষা গ্রহণের পরিবেশ আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই শিক্ষার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়; এর জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক, মানসম্মত পাঠদান ও মানবসম্পদের উন্নয়ন। তাই সরকার শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের ওপর গুরুত্ব দিচ্ছে।

কৃষি খাত নিয়েও সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের কৃষিভিত্তিক বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রচলিত কৃষি ব্যবস্থার পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে কাজ করছে সরকার।

তিনি আরও জানান, কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের অংশ হিসেবে চীনে বাংলাদেশের কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে কৃষকরা নতুন বাজার সুবিধা পাবেন এবং কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুঁজিবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে শেয়ারবাজারে অনিয়ম ও কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরছে বলেও উল্লেখ করেন তিনি।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক খাতকে অগ্রাধিকার দিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV