1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 4, 2026, 5:50 pm

আজ স্মরণ করা হবে জুলাই অভ্যুত্থানের শহীদদের

Reporter Name
  • Update Time : Saturday, July 4, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ স্মরণসভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠেয় এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করেছে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির সূচনা হবে আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে। এরপর ধারাবাহিক কর্মসূচি চলবে এবং শেষ হবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে।

৩ আগস্টের ওই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার এ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV