1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 15, 2026, 11:03 am

এসএসসি ফল প্রকাশ ২০ জুলাইয়ের মধ্যে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, June 15, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, একই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার, যা ধাপে ধাপে সারা দেশে বাস্তবায়ন করা হবে।

শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল ও সেশনজটমুক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ২০২৮ সালের পর থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা করতে হবে না। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু করা যাবে, যাতে সময় নষ্ট না হয়।

পাঠ্যপুস্তক উন্নয়ন নিয়েও তিনি কথা বলেন। মন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের সব স্কুলে পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। ফলে নতুন বছরের শুরু থেকেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে।

শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর না রেখে সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সৃজনশীল কার্যক্রম শিক্ষার অংশ হিসেবেই বিবেচনা করতে হবে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV