আদুরী আক্তার ,নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পিলখানায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে মো. আমিনুর সরকার সাফি।
সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মহিউদ্দিন সরকার এবং মিসেস সাজেদা সরকারের জ্যেষ্ঠ পুত্র।
সাফির এই অনন্য সাফল্যে তার পরিবার, শিক্ষক মণ্ডলী ও সহপাঠীদের মাঝে সৃষ্টি হয়েছে আনন্দ ও উচ্ছ্বাস। ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী সাফি তার এই ধারাবাহিক সাফল্যের পেছনে পিতা-মাতা ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং নিজের কঠোর অধ্যবসায়কে প্রধান নিয়ামক হিসেবে উল্লেখ করেছে।
ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজের মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সাফি।
সাফির এই গৌরবময় অর্জনে তিস্তা টিভির চেয়ারম্যান মো. এমদাদুল হক গভীর আনন্দ প্রকাশ করেছেন। তিনি তিস্তা পরিবার ও নিজের পক্ষ থেকে সাফি এবং তার পরিবারকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সাফির এই সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
এদিকে সাফির পিতা মো. মহিউদ্দিন সরকার এক বিজ্ঞপ্তিতে ছেলের এই গৌরবময় অর্জনে আনন্দ প্রকাশ করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। একই সঙ্গে তিনি সাফির ভবিষ্যৎ সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, সাফি ভবিষ্যতেও তার মেধা, পরিশ্রম ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে একজন আদর্শ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে।
Leave a Reply