1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 25, 2026, 2:57 pm

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৫

Reporter Name
  • Update Time : Monday, May 25, 2026
  • 16 Time View

তিস্তা টিভি ডেস্ক

ঈদে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকের মাতমে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই ট্রাকযোগে ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। দুর্ঘটনার পর ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়লে যাত্রীরা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

কালিহাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, রডবোঝাই ট্রাকটি অতিরিক্ত যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন নিহত হন এবং আহত হন আরও ছয়জন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV