1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 12, 2026, 4:11 pm

বন্যার বাধা পেরিয়ে ৫ দিনের বিরতি পর চালু চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বন্ধ থাকা এ রেলপথে রোববার (১২ জুলাই) সকাল থেকে আবারও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, রোববার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অতিক্রম করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে প্রথম দিনে যাত্রী উপস্থিতি ছিল তুলনামূলক কম।

এর আগে কয়েক দিনের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের বিভিন্ন অংশ প্লাবিত হয়ে যায়। ফলে নিরাপত্তার কথা বিবেচনা করে গত মঙ্গলবার থেকে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ওই সময় কক্সবাজারগামী একটি ট্রেন ষোলশহর ও জানালীহাট স্টেশনের মধ্যবর্তী এলাকায় আটকা পড়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ জানান, ষোলশহর-দোহাজারী সেকশনের রেললাইনের ওপর থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর রেলপথ পরিদর্শন করা হয়। সবকিছু স্বাভাবিক পাওয়ার পর পুনরায় ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রেলপথের কোথাও যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নজর রাখছেন।

রেল যোগাযোগ পুনরায় চালু হওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজারের যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। বিশেষ করে পর্যটন মৌসুমে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV