1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 4, 2026, 2:13 pm

বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে তদন্ত প্রতিবেদন জমা

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2026
  • 101 Time View

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) পাঁচ সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন দাখিল করে।

তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান জানান, তারা পুরো প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে সম্পন্ন করার চেষ্টা করেছেন। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে যা পাওয়া গেছে, তা সংক্ষিপ্ত আকারে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তবে প্রতিবেদনে কাউকে সরাসরি অভিযুক্ত করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “যাদের সম্পৃক্ততা পেয়েছি, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি। যা তথ্য পেয়েছি, সেগুলো নিরপেক্ষভাবে উপস্থাপন করেছি।”

তদন্ত চলাকালে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব কমিটির ডাকে সাড়া দেননি বলে জানান তিনি। তাকে নির্ধারিত সময় দিয়ে ডাকা হলেও তিনি উপস্থিত হননি।

তবে তদন্ত প্রতিবেদনের বিস্তারিত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আসাদুজ্জামান। তার ভাষ্য, প্রতিবেদনটি এখন এনএসসির বিবেচনার বিষয়।

উল্লেখ্য, বিসিবির ওই নির্বাচন ঘিরে তৎকালীন অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। বিশেষ করে আসিফ মাহমুদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সামনে আসে। এ প্রেক্ষাপটে গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের আগে কয়েকজন প্রার্থী সরে দাঁড়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV