ক্রীড়া ডেস্ক
মিরপুর, রোববার, ১৫ মার্চ ২০২৬: বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্যারিয়ারের মেইডেন ওয়ানডে সেঞ্চুরি সম্পন্ন করেছেন। তবে সেঞ্চুরির পর তিনি ইনিংসটা দীর্ঘায়িত করতে পারেননি।
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে তানজিদ ৩৬.২ ওভারে দলীয় ১৯৪ রানে ফেরেন। তার আগে ১০৭ বলে ৬টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ১০৭ রান করে ইনিংসটি সাজান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৪৩ রান। অপর ওপেনার লিটন কুমার দাস এবং তাহওহীদ হৃদয় যথাক্রমে ৩১ ও ২৪ রানে ব্যাট করছেন।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই টাইগার ওপেনার শক্তিশালী শুরু করেন। বিনা উইকেটে দলীয় একশ রানের ঘরে পৌঁছায় স্বাগতিকরা। শাহিন শাহ আফ্রিদির ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান ৩৬ রানে। অপর পাশে সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন তানজিদ।
তানজিদকে সঙ্গ দিতে থাকা নাজমুল হোসেন শান্তও ২৭ রানে আউট হন পাকিস্তানি পেসার হারিস রউফের ওভারে। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান তানজিদ।
অবশেষে ৩৩ তম ওভারের শেষ বলে ছক্কা মেরে নিজের শতকের দেখা পান তানজিদ। এই সেঞ্চুরি তিনি খরচ করেন ৯৮ বল, ৭টি ছক্কা এবং ৬টি চার মেরে। তার এই ইনিংস বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান হিসেবে মনে করা হচ্ছে।
Leave a Reply