1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
October 22, 2026, 10:31 am

ক্রিকেটারদের পক্ষে বিসিবির অবস্থান, তবুও কেন বন্ধ খেলা?

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026
  • 160 Time View

নিজস্ব প্রতিনিধি,

আজ বেলা ২টার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের এক ঘণ্টা খেলা হওয়ার কথা থাকলেও বাস্তবে তখনো টসই হয়নি। উইকেট ঢাকা চট দিয়ে, গ্যালারিতে হাতে গোনা কিছু দর্শক আর প্রেস বক্স প্রায় ফাঁকা। মাঠে নেই দুই দলের কোনো খেলোয়াড়ও।

মূল কারণ, ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ডাকে খেলা বয়কট। বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে করা অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়ে দিয়েছেন, নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত ক্রিকেটাররা খেলবেন না। নাজমুল এখনো পদত্যাগ না করায় মাঠে নামেননি খেলোয়াড়রা।

এদিকে কোয়াব দুপুর ১টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তা শুরু হয়নি। জানা গেছে, কোয়াব নেতাদের সঙ্গে বিসিবির শীর্ষ পর্যায়ের আলোচনা চলছিল। বিসিবি ইতোমধ্যে দুই দফা বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের প্রতি সমর্থন জানিয়েছে এবং নাজমুলকে ৪৮ ঘণ্টার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

বিসিবির একাধিক পরিচালক নাজমুলের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে বোর্ডের পক্ষ নেওয়ার পরও খেলা বয়কট কেন—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, শাস্তিমূলক প্রক্রিয়া শুরু হওয়ার পরও খেলা বন্ধ রাখা পেশাদারত্বের পরিচয় নয়, এতে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV