1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
October 22, 2026, 10:30 am

মানুষ নয়, সংখ্যার সঙ্গেই যুদ্ধ—রোনালদোর সামনে এখন শুধু রেকর্ড

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 205 Time View

নিজস্ব প্রতিনিধি,

ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবল বিশ্বের এমন এক নাম, যার কাছে বয়স কেবলই একটি সংখ্যা। যেখানে ৪০ বছর বয়সে বেশিরভাগ ফুটবলার বুটজোড়া তুলে রেখে কোচিং কিংবা ধারাভাষ্য নিয়ে ভাবেন, সেখানে পর্তুগিজ এই মহাতারকা নতুন করে ইতিহাস লিখতে নামছেন মাঠে। সময় যত গড়াচ্ছে, রেকর্ড ভাঙার দৌড়ে রোনালদো ততই হয়ে উঠছেন অপ্রতিরোধ্য।

সামনে ২০২৬ বিশ্বকাপ। তার আগেই রোনালদোর সামনে হাতছানি দিচ্ছে এমন সব কীর্তি, যা একসময় ফুটবল ইতিহাসে কল্পনাতীত ছিল। চার অঙ্কের গোল—১ হাজার। আল-নাসরের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোর বর্তমান অফিশিয়াল গোলসংখ্যা ৯৫৮। অর্থাৎ, ঐতিহাসিক এই মাইলফলক ছুঁতে প্রয়োজন মাত্র ৪২টি গোল। ফুটবল ইতিহাসে এখনো কেউ অফিশিয়াল ম্যাচে এই সংখ্যায় পৌঁছাতে পারেননি।

ক্লাব ফুটবলেও অপেক্ষা করছে নতুন সাফল্য। ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে লিগ জেতা রোনালদোর ঝুলিতে এখনো সৌদি প্রো লিগ শিরোপা নেই। আল-নাসরের হয়ে সেটি জিততে পারলে চার ভিন্ন দেশে লিগ জয়ী কিংবদন্তিদের কাতারে ঢুকবেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে ২০২৬ বিশ্বকাপে একটি গোল করলেই ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার ইতিহাস গড়বেন রোনালদো। পেনাল্টি গোল কিংবা তিরিশের পর গোল—সব ক্ষেত্রেই সংখ্যার সঙ্গে একাই লড়ছেন সিআরসেভেন।

প্রতিপক্ষ নয়, রোনালদোর আসল যুদ্ধ এখন ইতিহাসের সঙ্গেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV