1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 3, 2026, 5:42 pm

লালমনিরহাটে ঐতিহাসিক এক কাতার মসজিদ ৫০০ বছর পুরনো।

Reporter Name
  • Update Time : Friday, September 26, 2025
  • 97 Time View
সাদেকুল ইসলাম রনি লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের হাজীপাড়ায় রয়েছে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। ভেতরে নামাজের জন্য একটি মাত্র কাতার হওয়ায় ১৩ থেকে ১৪ জন মুসল্লি জামাতে নামাজ পড়তে পারেন। এই মসজিদটি কতো বছর আগে নির্মাণ হয়েছে তার সঠিক তথ্য কারও জানা না থাকলেও নির্মাণশৈলি দেখে স্থানীয়রা ধারণা করেন, মসজিদটির বয়স ৫০০ বছরের বেশি। এলাকার মানুষের কাছে ‘এক কাতার’ মসজিদ নামেই পরিচিত এই মসজিদ।
মসজিদের বাম পাশে একটি প্রাচীন কবর রয়েছে। ধারণা করা হয়, যিনি মসজিদটি নির্মাণ করেছেন এটি তারই কবর। মসজিদের ডান পাশে দাঁড়িয়ে রয়েছে শিয়া সম্প্রদায়ের দাহা। যার দেয়ালের প্রতিটি অংশে দেখা যায় প্রাচীন কারুকার্য। প্রাচীন হলেও প্রত্নতত্ত্ব বিভাগের কেউ এখনো মসজিদটিতে আসেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া, বিভিন্ন স্থান থেকে এই মসজিদে নামাজ পড়তে আসেন প্রচুর সংখ্যক মানুষ।
এক কাতার মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লি বলেন, মসজিদটি কত বছর আগে বা কারা নির্মাণ করেছেন তা স্থানীয়দের কেউ বলতে পারেন না। অনেকেই মোঘল আমল বা ৫০০ বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়েছে দাবি করলেও এর সঠিক তথ্য পাওয়া যায়নি।  আমার দাদা তার দাদার কাছে শুনেছেন মসজিদের ইতিহাস। তারাও মসজিদ নির্মাণের সন (সাল) বা সঠিক ইতিহাস জানতেন না।
মসজিদের ভিতরে এক সঙ্গে ১৪-১৫ জনের বেশি নামাজ আদায় করতে পারেন না।
ঐতিহাসিক এই মসজিদটিকে সংরক্ষণ করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, মসজিদ ও এর সব স্থাপনা সংরক্ষণ এবং এলাকার মুসুল্লিদের নামাজের সুবিধার জন্য পাশেই একটও নতুন মসজিদ নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরসহ সচেতন সবার সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV