1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 5, 2026, 7:30 am

কুড়িগ্রামে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, April 9, 2024
  • 186 Time View
মোঃ জাহিদ হাসান কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৮ এপ্রিল রাতে সন্তোষপুর ইউনিয়নের বড় ধনীরপাড় নামক স্থানে পাগলা বাজার হতে দক্ষিণ অনন্তপুরগামী রাস্তা থেকে ফুলবাড়ী থানাধীন দক্ষিণ অনন্তপুর গ্রামের মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন(৩২) ও মোঃ সাইফুর রহমান (৩৮)কে ২১ কেজি গাঁজাসহ গ্রেফতারের করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদের সাথে যাদের লিংক আছে, তাদেরকেও আমরা আইনের আওতায় আনার চেষ্ঠা করছি। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত আছে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা ও সহায়তা প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV