1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 8:55 am

ভক্তের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 28 Time View

ডেস্ক রিপোর্ট

কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বে মঙ্গলবার সান্তোস ১–১ গোলে ড্র করে দেপোর্তিভো রিকোলেতার সঙ্গে। ম্যাচে সান্তোসের একমাত্র গোলটি করেন নেইমার জুনিয়র, যেটি ইনজুরি কাটিয়ে ফেরার পর তার প্রথম গোল। একই সঙ্গে দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতায় দীর্ঘ ১৪ বছর পর আবার গোলের দেখা পেলেন তিনি—সবশেষ গোল ছিল ২০১২ সালে কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালে।

তবে গোলের আনন্দ স্থায়ী হয়নি। ম্যাচ শেষে দর্শকদের দুয়োধ্বনির মধ্যে মাঠ ছাড়ার সময় এক ভক্তের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন নেইমার জুনিয়র। পরে টানেলের দিকে যাওয়ার সময় আরেক সমর্থক তাকে ‘মোটা’ বলে কটাক্ষ করলে তিনি ফিরে গিয়ে জবাব দেন, নিজের পারফরম্যান্স নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সমর্থকদের তার মুহূর্ত উপভোগ করতে দেন।

ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, দল কিছু ভুল করলেও ভালো খেলেছে এবং একাধিক সুযোগ তৈরি করেছে। তিনি সমর্থকদের হতাশা বুঝতে পারছেন, তবে ফুটবলে এমন পরিস্থিতি স্বাভাবিক বলেই মন্তব্য করেন।

চোট কাটিয়ে ফেরার পর জাতীয় দলে প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েও এগোচ্ছেন নেইমার জুনিয়র। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে তিনি ব্রাজিল জাতীয় দলের বাইরে আছেন। গত ডিসেম্বরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর আরও একটি ছোট অপারেশনও করাতে হয় দ্রুত পুনরুদ্ধারের জন্য।

বিশ্বকাপকে সামনে রেখে ফিটনেস ফিরে পেলে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাঁকে চূড়ান্ত দলে বিবেচনা করতে পারেন—এমন সম্ভাবনাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, গোলের মাধ্যমে প্রত্যাবর্তন করলেও মাঠের বাইরের এই বিতর্ক আবারও আলোচনায় এনেছে নেইমারকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV