1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
October 22, 2026, 3:25 am

ভারত বিশ্বকাপে ভোগান্তির নাম ভিসা জটিলতা

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026
  • 167 Time View

 নিজস্ব প্রতিনিধি,

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে ২০ দল। তবে পাকিস্তান দল ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে কিছু আপত্তি জানিয়েছে, যা ক্রিকেট বিশ্বের আলোচিত বিষয়।

এবারের আসরে ভারতে অংশ নিতে গিয়ে ভিসা জটিলতায় ভুগছেন যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত আলি খানসহ চার ক্রিকেটার। আলি খান নিজে ইনস্টাগ্রামে বিষয়টি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতের হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছিলেন, কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় তা প্রত্যাখ্যান করা হয়। অন্য ক্রিকেটাররা হলেন এহসান আদিল, মোহাম্মদ মহসিন এবং আরও একজন। যুক্তরাষ্ট্র দল এখনও আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করেনি, তবে শ্রীলঙ্কায় ক্যাম্প করছে। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ হওয়ার কথা।

ভারতের ভিসা না পাওয়ায় চার ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত ও মুসলিম ক্রিকেটারদের জন্য ভারতের ভিসা জটিলতা নতুন নয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভিসা পেতে সমস্যা হয়েছিল। অন্যান্য সহযোগী দেশ যেমন ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং ইতালির পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়রাও একই সমস্যার মুখোমুখি হতে পারেন। ইংল্যান্ডের দুই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদও ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করছেন। আইসিসি জানিয়েছে, সহ-আয়োজক ভারত ও শ্রীলঙ্কার দায়িত্ব সংশ্লিষ্ট বোর্ডের, প্রয়োজনে কাগজপত্র তৈরি করা সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV