নিজস্ব প্রতিনিধি ,
পেশাগত দায়িত্ব পালনের সময় সড়কে প্রাণ
গেল দুই পুলিশ কর্মকর্তার। পাবনার
ঈশ্বরদীতে মঙ্গলবার বেলার সাড়ে টার দিকে
লালনশাহ সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা
ঘটে। এতে নিহত হন ঈশ্বরদী থানার ডিএসবির
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল হোসেন ও
সহকারী উপপরিদর্শক কায়েজউদ্দিন। তারা
রংপুর পীরগাছা ও রাজশাহীর তানার উপজেলার
বাসিন্দা। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওয়াদ
হাসান জানান, পুলিশ সদস্য মোজাহারুল ও
কায়েজউদ্দিন পেশাগত দায়িত্ব পালনের সময়
মোটরসাইকেল নিয়ে লালনশাহ সেতুর টোল
প্লাজায় টার্নিং নিতে গিয়ে পেছন থেকে
একটি কাভার ভ্যান ধাক্কা দেয়। এতে
ঘটনাস্থলে ওই দুই পুলিশ সদস্য নিহত হন।
পরে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল
থেকে মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলার
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঈশ্বরদী
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ
কুমার সরকার জানান, মরদেহ আইনি প্রক্রিয়া
শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply