1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 26, 2026, 8:49 pm

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 17 Time View

 ​নিজস্ব প্রতিবেদক,

 

২৬ জুলাই: অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রোববার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

অস্থায়ী রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অস্থায়ী রাষ্ট্রপতি।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতাজনিত বিভিন্ন কারণ দেখিয়ে গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV