1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 8, 2026, 5:19 pm

সংসদ অধিবেশনে শিক্ষার্থীদের উপস্থিতি, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পড়াশোনা, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই। তাই তাদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। পাশাপাশি নিয়মিত পড়াশোনার পাশাপাশি শারীরিক শিক্ষা, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জানা গেছে, বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনে আসেন।

দুপুরে সংসদ ভবনে পৌঁছে শিক্ষার্থীরা ভবনের ঐতিহাসিক স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। তারা জাতীয় সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে দর্শনার্থী গ্যালারি থেকে জাতীয় সংসদের অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের পরিবেশ। অনেকেই প্রথমবারের মতো দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করতে সহায়তা করবে।

শিক্ষকদের পক্ষ থেকেও এ ধরনের আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়। তাদের মতে, সংসদ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা নাগরিক দায়িত্ব, রাষ্ট্রীয় কাঠামো ও দেশের উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV