1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 4, 2026, 5:51 pm

৫ আগস্ট কোনো একক দল বা ব্যক্তির অর্জন নয়: তারেক রহমান

Reporter Name
  • Update Time : Saturday, July 4, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়, বরং এটি একটি সামষ্টিক সংগ্রামের ফল।

প্রধানমন্ত্রী বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্যে জুলাইয়ে মানুষ জীবন দিয়েছে, সেই আত্মত্যাগকে সরকার সর্বোচ্চ গুরুত্ব ও মূল্যায়ন করবে। একই সঙ্গে তিনি জানান, আইন অনুযায়ী অন্যায়কারী ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। তবে বিচার প্রক্রিয়ায় যেন কারও প্রতি অন্যায় না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

তিনি আরও বলেন, জাতিকে বিভক্ত করে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারের মূল লক্ষ্য হলো দেশের জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে কোনো শক্তিকে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। পরিবারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, মা বলতেন প্রতিশোধ নয়, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।” একইভাবে তার ভাইও একই মত দিতেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে সহকর্মীদের অনেককে হারানোর পাশাপাশি অনেকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব অভিজ্ঞতা তাকে আরও মানবিক ও সহনশীল হতে শিখিয়েছে।

সম্মেলনে তিনি বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার পথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ষড়যন্ত্র সহ্য করা হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহতরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV