1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 28, 2026, 4:12 pm

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি, এক নজরে পুরো সূচি

Reporter Name
  • Update Time : Sunday, June 28, 2026
  • 32 Time View

ক্রীড়া ডেস্ক

গ্রুপ পর্বের লড়াই শেষ। ৪৮ দলের বিশ্বকাপে প্রথম ধাপের উত্তেজনা পেরিয়ে এখন শুরু হচ্ছে আসল পরীক্ষার মঞ্চ—নকআউট পর্ব। প্রথম রাউন্ড শেষে নিশ্চিত হয়েছে শেষ ৩২ দলের তালিকা। এখন থেকে প্রতিটি ম্যাচই ‘ডু অর ডাই’। এক ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপের স্বপ্ন, আর জিতলেই মিলবে পরের ধাপের টিকিট।

দ্বিতীয় রাউন্ডের পর্দা উঠছে ২৯ জুন। শুরুতেই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এরপর একে একে দেখা যাবে ব্রাজিল-জাপান, জার্মানি-প্যারাগুয়ে, নেদারল্যান্ডস-মরক্কো, ফ্রান্স-সুইডেন, স্পেন-অস্ট্রিয়া, পর্তুগাল-ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা-কেপ ভার্দের মতো হাইভোল্টেজ সব লড়াই।

ফুটবলপ্রেমীদের জন্য শেষ ৩২-এর পূর্ণ সূচি তুলে ধরা হলো (বাংলাদেশ সময় অনুযায়ী)—

তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
২৯ জুন দক্ষিণ আফ্রিকা – বনাম-   কানাডা লস অ্যাঞ্জেলেস রাত ১:০০টা
২৯ জুন ব্রাজিল  -বনাম-   জাপান হিউস্টন রাত ১১:০০টা
৩০ জুন জার্মানি – বনাম- প্যারাগুয়ে বোস্টন রাত ২:৩০টা
৩০ জুন নেদারল্যান্ডস – বনাম -মরক্কো মন্তেরেই সকাল ৭:০০টা
৩০ জুন নরওয়ে – বনাম আইভরি কোস্ট ডালাস রাত ১১:০০টা
১ জুলাই ফ্রান্স -বনাম- সুইডেন নিউইয়র্ক-নিউজার্সি রাত ৩:০০টা
১ জুলাই মেক্সিকো -বনাম- ইকুয়েডর মেক্সিকো সিটি সকাল ৭:০০টা
১ জুলাই ইংল্যান্ড -বনাম- কঙ্গো আটলান্টা রাত ১০:০০টা
২ জুলাই বেলজিয়াম -বনাম- সেনেগাল সিয়াটল রাত ২:০০টা
২ জুলাই যুক্তরাষ্ট্র – বনাম – বসনিয়া সান ফ্রান্সিসকো সকাল ৬:০০টা
৩ জুলাই স্পেন – বনাম -অস্ট্রিয়া লস অ্যাঞ্জেলেস রাত ১:০০টা
৩ জুলাই পর্তুগাল -বনাম -ক্রোয়েশিয়া টরন্টো ভোর ৫:০০টা
৩ জুলাই সুইজারল্যান্ড – বনাম- আলজেরিয়া ভ্যাঙ্কুভার সকাল ৯:০০টা
৪ জুলাই অস্ট্রেলিয়া – বনাম- মিসর ডালাস রাত ১২:০০টা
৪ জুলাই আর্জেন্টিনা – বনাম- কেপ ভার্দে মিয়ামি ভোর ৪:০০টা
৪ জুলাই কলম্বিয়া – বনাম- ঘানা কানসাস সকাল ৭:৩০টা

শেষ ৩২-এর পর আর ভুলের সুযোগ নেই। প্রতিটি ম্যাচই নকআউট, প্রতিটি গোলই হতে পারে ভাগ্য বদলের গল্প। কোন ১৬টি দল জায়গা করে নেবে পরবর্তী রাউন্ডে, আর কারা বিদায় নেবে বিশ্বকাপ থেকে—তার উত্তর মিলবে আগামী কয়েক দিনের হাইভোল্টেজ লড়াইয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV