1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 2, 2026, 12:51 pm

শিগগিরই ঢাকা–সিলেট ডাবল রেললাইন: ঘোষণা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 4 Time View

তিস্তা নিউজ ডেস্ক

সিলেট: ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কসহ এ অঞ্চলের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে।”

তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। সুরমা নদীর তীরে চলমান ও নতুন প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী সিলেট নগরীর অবকাঠামোগত উন্নয়ন, খাল খনন কর্মসূচি, কৃষি খাতের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের চলমান উদ্যোগের কথাও তুলে ধরেন।

এর আগে সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV