1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 6, 2026, 11:29 am

দেশে লোডশেডিং নয়, লাইনের ত্রুটিতেই বিদ্যুৎ সমস্যা: জ্বালানিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, May 5, 2026
  • 20 Time View

জেলা প্রতিনিধি

দেশের কোথাও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে তিনি স্বীকার করেছেন, বিভিন্ন স্থানে কারিগরি ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ডিসি সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং জাতীয় গ্রিডে কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, “দেশের কোথাও লোডশেডিং নেই। তবে কারিগরি ত্রুটির কারণে হয়তো কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। অতীতে কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করা হয়েছিল। যারা ডিজেল চুরি বা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত টানা এক সপ্তাহ দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এটি সাম্প্রতিক সময়ের মধ্যে একটি ইতিবাচক অগ্রগতি।

পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, “আগের তুলনায় এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিছু ছোট বিদ্যুৎকেন্দ্রে সমস্যার কারণে আগে উৎপাদনে ঘাটতি দেখা দিলেও বর্তমানে তা কাটিয়ে ওঠা গেছে। পরিকল্পনা অনুযায়ী সামনের দিনগুলোতেও শূন্য লোডশেডিং বজায় রাখার চেষ্টা চলছে।”

এদিকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, উৎপাদন সক্ষমতা বাড়লেও বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের আধুনিকায়ন না হলে এ ধরনের সাময়িক বিভ্রাট পুরোপুরি এড়ানো কঠিন। তাই টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেওয়ার প্রয়োজন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV