1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 21, 2026, 1:07 pm

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা

Reporter Name
  • Update Time : Tuesday, April 21, 2026
  • 23 Time View

তিস্তা নিউজ ডেস্ক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টায় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, জুলাই সনদ এবং গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। জার্মান পক্ষ বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রতি তাদের আগ্রহের কথা তুলে ধরে।

বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও জনগণের গণরায়ের প্রতি দায়বদ্ধ। তিনি বলেন, জামায়াত গুণগত পরিবর্তন ও রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে, যাতে ভবিষ্যতে দেশে আর একদলীয় শাসন ফিরে না আসে।

এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও গঠনমূলক আলোচনা হয়। উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV